অনলাইন ডেস্ক :
প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকা চীনের ইচাং সিটিতে দেড় শতাধিক বাংলাদেশী শিক্ষার্থী আটকে আছেন। উহান থেকে দূরে হলেও ইচাং সিটিতে রেডজোনের মধ্যে রয়েছে। এখানে আটকে পড়া সবাই থ্রি জর্জেস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। শুক্রুবার (৩১ জানুয়ারি) রাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মাদ শাহরিয়ার আলম তার ফেসবুকে এক পোস্টে এ কথা জানিয়েছেন।
এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পোস্টে রাজশাহীর ফারহানা হোসেন নামের একজন কমেন্ট করেছেন, ‘স্যার আমি চারঘাট থানার বাসিন্দা। আমার ভাইসহ ১৭২ জন চিন এ ইচাং সিটি তে আটকে আছে।ইচাং সিটি উহান সিটির পাশেই।তারা খুব খারাপ অবস্থায় আছে।৮-৯ দিন যাবত তারা লক ডাউন হয়ে আছে।পানির সংকট, খাবার সংকট, যথেষ্ট পরিমান মাস্ক নেই। প্লিজ তাদের রক্ষা করুন। তাদের সুস্থ ভাবে দেশে ফিরিয়ে আনার জন্য আকুল আবেদন জানাচ্ছি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার ফেসবুক পোস্টে লিখেছেন, ichang (Three Gorges University) এর ছাত্রদের সাথে আমার কথা হয়েছে, সেখানে প্রায় ১৫০ জন রয়েছে। জায়গাটা উহান থেকে দূরে কিন্তু রেডজোনের মধ্যে। তাদের জন্য বিকল্প ব্যবস্থার চেস্টা করছি আমরা।
Sandong বেইজিং এর কাছে হওয়াতে আমরা ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করিয়ে দিয়েছি। অনেকে নিজেদের আয়োজনে ফেরা শুরু করেছেন। বিভিন্ন এয়ারলাইন্সের সার্ভিস কমে যাওয়াতে বুকিং পেতে সময় লাগছে। ইনশাআল্লাহ আমরা সবাইকেই নিরাপদে রাখবো।
প্রতিমন্ত্রী আরো লিখেছেন,উহান থেকে যারা ফিরবেন তাদের আত্মীয়স্বজনের কাছে বিনীত অনুরোধ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সকল নির্দেশনা মেনে চলার জন্য এবং তাদের সাথে দেখা না করার জন্য। আমাদের মন্ত্রণালয় এবং দপ্তরগুলো দক্ষতার সাথে দ্রুততম সময়ের মধ্যে এই আয়োজনগুলো করেছেন, তাদের উপর বাড়তি চাপ দেবেন না এবং আপনাদের পরিবারের সদস্যদের উপর মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগ করবেন না। সরকার প্রয়োজনীয় কয়েকদিন তাদের সার্বিক সেবা প্রদান করবে। সাংবাদিক ভাইবোনদেরও অনুরোধ করবো কোয়ারেন্টাইন এলাকায় সংবাদ সংগ্রহের নামে ভীড় না করার জন্য।
বিশ্বস্বাস্থ্য সংস্থা পৃথিবীর ব্যাপী সতর্কতা জারি করেছে। আমাদের সকলকে দ্বায়িত্বশীল আচরণ করতে হবে। আমরা নিরাপদে থাকি সকলকে নিরাপদে থাকতে সহযোগীতা করি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
