মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি :
নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের দায়িত্ব পালনের ৩ বছর পূর্তি উপলক্ষ্যে ” সৌহার্দ্য সম্মিলনী অনুষ্ঠান ” নামে এক অনুষ্ঠান করা হয়েছে।২৯ জানুয়ারি বুধবার সকালে জেলা পরিষদের মিলনায়তনে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করা হয়।
এতে অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ- ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য হোসনে আরা বাবলি, জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন, জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, জেলা পরিষদের প্রধান নির্বাহী মনোয়ার হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূঁইয়া, সদস্য মাহমুদা মালা, মোস্তাফিজুর রহমান, শীলা পাল, কামরুল ইসলাম তুহিন,জাহাঙ্গীর হোসেন,মোস্তফা চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আরজু ভূইয়া, আবদুল কাদির, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম,সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত প্রমূখ। উপস্থিত অতিথিদের সাথে নিয়ে কেক কাটেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
