মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি :
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে পাঁচরুখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ চত্বরে ২৯ জানুয়ারি বুধবার বসে অন্তত ৪০ রকমের বাহারী পিঠা আর খাবারের মেলা। পাঁচরুখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ এ উৎসবের আয়োজন করা হয়। মেলায় খাবার ছিল প্রচুর, কিন্তু দাম নিয়ে কোনো বাড়াবাড়ি ছিল না।
আর তাই যে যাঁর ইচ্ছেমতো খেয়েছেন শুরুতে। দোকানিরা সেধেই খাইয়েছেন। দাম নির্ধারণ ছিলো। সর্ব নিম্ন দাম ছিলো ১০ টাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ২ আসনের সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম বাবু’র সহধর্মীনি ডা. সায়মা আফরোজ ইভা।
এছাড়া উপস্থিত ছিলেন পাঁচরুখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজের শিক্ষক শিক্ষার্থী স্থানীয় আওয়ামীলীগ, ছাত্রলীগ, মহিলা লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
