ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে বিদ্যার দেবী সরস্বতীর পূজা নড়াইলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়িতে বাড়িতে অনুষ্ঠিত হচ্ছে। বুধবার ও বৃহস্পতিবার দুইদিন পঞ্চমী তিথি থাকায় দুই দিনই পূজা অনুষ্ঠিত হচ্ছে।
সকালে পূজা উপলক্ষে দেবীর চরনে পুস্পমাল্য অর্পন, অঞ্জলী প্রদান ও প্রসাদ বিতরন অনুষ্ঠিত হয়। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ, নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বাসা বাড়িতেও বিদ্যার দেবীর পূজা অনুষ্ঠিত হচ্ছে।
নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের উপাধ্যক্ষ(অবঃ) বরুন কুমার বিশ্বাসসহ শিক্ষক- শিক্ষার্থী, বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
