পূর্বাভাস ছিলই আগেই। সেই মতো আজ বুধবার সরস্বতী পুজোর সকাল থেকে বাংলাদেশের ঢাকাসহ বিভিন্ন স্থানে ইলশে গুঁড়ি বৃষ্টি এবং ভারতের কলকাতা ও দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলায় সকাল সাতটা নাগাদ শুরু হয় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত। আগামীকালও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বলে জানিয়েছে বাংলাদেশ এবং ভারতের আলিপুর আবহাওয়া দফতর।
একই সঙ্গে ঢাকা সিটি নির্বাচনের দিনও বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশের আবহাওয়া অভিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। অন্যদিকে রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা, টাঙ্গাইল, ফরিদপুর, সীতাকুণ্ড ও শ্রীমঙ্গল অঞ্চলসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কিছু কিছু জায়গায় তা কমতে পারে।
বুধবার সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আগামীকাল বৃহস্পতিবার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
