টাঙ্গাইল প্রতিনিধি হাফিজুর রহমান::
টাঙ্গাইলের ধনবাড়ীর যদুনাথপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৮ জানুয়ারী২০ইং) বিদ্যালয় প্রাঙ্গণে সহকারী শিক্ষক এআর খানের সঞ্চালনায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সফি উদ্দিন আহমেদের সভাতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আ. গনী। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় প্রধান অথিতি ছিলেন ধনবাড়ী উপজেলা ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ হীরা। অন্যান্যের মধ্যে ছিলেন ধনবাড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামছুল হুদা, মহিলা ভাইস চেয়ারম্যান জেব-উন-নাহার লিনা, সাবেক প্রধান শিক্ষক আব্দুছ ছালাম, ধনবাড়ী বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী শাজাহান আলী, আমজাদ হোসেন, ধনবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী, বিশিষ্ট সমাজ সেবক আ. কদ্দুস ভেলা, ম্যানেজিং কমিটির সদস্য কমল চন্দ্র সাহা, ময়নাল সরকার, স্থানীয় আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান, আবুল খায়ের, সহকারী শিক্ষক আ. মোত্তালিব হোসেন, মো. বেলাল হোসেন, আরিফা সুলতানা প্রমুখ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল ম্যানেজিং কমিটির সদস্য শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক সহ এলাকার গন্যমান্যব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরুস্কার বিতরন করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
