আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: পাবনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত ‘সবুজ-স্বপ্না’ পরিষদে অ্যাড. ইতি হোসেন স্বপ্না সম্পাদক প্রার্থী এবং যুগ্ম সম্পাদক পদে অ্যাড. সালমা আক্তার শিলু প্রার্থী হয়েছেন।
অ্যাড. ইতি হোসেন স্বপ্না ও অ্যাড. সালমা আক্তার শিলু বলেন, নির্বাচনে বিজয়ী হলে সমিতির মর্যাদা সমুন্নত ও রাজনৈতিক প্রভাবমুক্ত এবং প্রতিষ্ঠানের উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখার পাশাপাশি বেনাভোলেন্ট ফান্ড বৃদ্ধির জন্য কাজ করবো।
এসময় তারা সবুজ-স্বপ্না পরিষদকে বিজয়ী করতে সকলের কাছে দোয়া ও সহযোগীতা কামনা করেন।
আগামী ৩০ জানুয়ারী সকাল ১০ থেকে বিকাল ৪টা পর্যন্ত পাবনা জেলা আইনজীবী ভবনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
