শুক্র-শনিবার বাণিজ্য মেলা বন্ধ থাকবে

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে শুক্র ও শনিবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বন্ধ থাকবে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) এ নির্দেশ দিয়েছে। এর আগে মেলা চলাকালীন গত ১০ জানুয়ারি মেলা বন্ধ ছিল।

নির্দেশনায় বলা হয়েছে, ‘ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের আগের দিন ও ভোটগ্রহণের দিন অর্থাৎ শুক্র ও শনিবার (৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি) ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বন্ধ রাখার বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। কমিশনের এ সিদ্ধান্তের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য অনুরোধ করা হলো।’

উল্লেখ্য, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মেয়াদ চার দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ব্যবসায়ীদের ক্ষতির কথা জানিয়ে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) মেলার মেয়াদ বাড়ানোর প্রস্তাব পাঠালে বাণিজ্য মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নেয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.