একটা নির্দিষ্ট সময় শেষে শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন করার তাগিদে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা নিয়ে থাকে। কে কীরকম পরীক্ষা দিয়েছে তার ফলাফলও দেওয়া হয়। এবং সে ফলাফলটা শুধু অঙ্কে প্রকাশ করা হয়ে থাকে। শিক্ষার্থীরা তাদের ভালোমন্দ পরীক্ষার বিষয়সমূহের ফলাফল থেকে জানতে পারে। কিন্তু জানতে পারে না, কোথায় কোথায় তারা ভুল করেছে। যা প্রত্যেক শিক্ষার্থীর জানা অতীব জরুরি। ভুল ধরতে না পারলে সমাধানের আশা করা সমীচীন হবে না। শিক্ষার্থীরা সাধারণত কোথায় কোথায় ভুল করেছে তা তাদের স্ব-চোখে দেখিয়ে দেওয়া বাঞ্ছনীয়। আর এর জন্যে তাদের পরীক্ষার খাতা ফিরিয়ে দেওয়া একটা ভালো মাধ্যম হবে বলে আশা রাখছি।
মো. মেহেদী হাসান
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
