এইমাত্র পাওয়া

বঙ্গবন্ধুকে ইবি শিক্ষার্থীদের চিঠি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিকট পত্র লিখন, পঠন ও প্রেরণ অনুষ্ঠানের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘লণ্ঠন’। বঙ্গন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সোমবার দুপুরে ক্যাম্পাসস্থ ডায়না চত্ত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে তারা।

সংগঠনের সভাপতি আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল।

এসময় বিশেষ অতিথি ছিলেন পরিসংখ্যান বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন এবং ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক শফিকুল ইসলাম। সংগঠনটির সাধারণ সম্পাদক আলমগীর হোসাইনের সঞ্চলনায় এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি মেহেদী হাসান, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সাধারণ সম্পাদক জি কে সাদিক, রোভার স্কাউটের সভাপতি আখতার হোসেন আজাদ প্রমুখ।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর উদ্দেশ্যে পত্র লিখেন এবং তা পাঠ করে শোনান। পরে চিঠির অনুলিপি বেলুনে বেধে প্রতিকীভাবে বঙ্গবন্ধুর উদ্দেশ্যে প্রেরণ করেন। এছাড়া সেরা ৩ পত্রলেখকের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এছাড়া পত্রগুলো নিয়ে একটি সাময়িকী প্রকাশ ও পত্রগুলো প্রধানমন্ত্রীর দপ্তরসহ বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হবে বলে জানান সংগঠনটির নেতৃবৃন্দরা।

প্রসঙ্গত, ‘মেধা ও মননে প্রগতিশীল বাংলাদেশ’ শ্লোগানে ২০১৩ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করে ‘লণ্ঠন’। প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কাজ করে যাচ্ছে সংগঠনটি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.