শিক্ষাবার্তা ডেস্ক:
ঐতিহাসিক মুজিববর্ষের মধ্যেই শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি জানিয়েছেন স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)। রোববার জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা শিক্ষক পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু এ দাবি জানান।
শাহজাহান আলম সাজু বলেন, শিক্ষাবান্ধব শেখ হাসিনার সরকার গত ১১ বছরে এদেশের শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন করেছে। এর মধ্যে শিক্ষকদের বেতন দ্বিগুণ বৃদ্ধি, পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট, ২০ শতাংশ বৈশাখী ভাতা, বিপুলসংখ্যক প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ।
এছাড়া কল্যাণ এবং অফশোর বোর্ডের জন্য এক হাজার ৬৭৭ কোটি টাকা বিশেষ বরাদ্দ, শিক্ষা প্রতিষ্ঠানে নজিরবিহীন অবকাঠামো উন্নয়ন।
ফলে শিক্ষার হার ও শিক্ষার মান বৃদ্ধি পাচ্ছে। শাহজাহান আলম সাজু বলেন, শিক্ষাবান্ধব শেখ হাসিনার সরকার গত ১১ বছরে এদেশের শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন করেছে। এর মধ্যে শিক্ষকদের বেতন দ্বিগুণ বৃদ্ধি, পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট, ২০ শতাংশ বৈশাখী ভাতা, বিপুলসংখ্যক প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ।
এছাড়া কল্যাণ এবং অফশোর বোর্ডের জন্য এক হাজার ৬৭৭ কোটি টাকা বিশেষ বরাদ্দ, শিক্ষা প্রতিষ্ঠানে নজিরবিহীন অবকাঠামো উন্নয়ন। ফলে শিক্ষার হার ও শিক্ষার মান বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, এত সব উন্নয়নের মধ্যেও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি কর্মকর্তাদের চরম অবজ্ঞা, অবহেলার মধ্যে রয়েছে। ফলে শিক্ষার কাঙ্ক্ষিত উন্নয়ন চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে।
তাই তথ্যপ্রযুক্তিনির্ভর ডিজিটাল সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের শিক্ষাব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করা এখন সময়ের দাবি। সেই জন্য প্রয়োজন শিক্ষাব্যবস্থা জাতীয়করণ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অধ্যক্ষ শরীফ আহমেদ সাদি, অধ্যক্ষ একরামুল হক, অধ্যক্ষ মুশতাক হোসেন মুকুল প্রমুখ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
