মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি।। অংশগ্রহণ মুলক নির্বাচন সম্পর্কে শিক্ষার্থীদের স্পষ্ট ধারণা প্রদান করার লক্ষ্যে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর কলাপাড়ায় স্টুডেন্ট কেবিনেট নির্বাচন সম্পন্ন হয়েছে। উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের মত সরকারি খেপুপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে শনিবার (২৫ জানুয়ারী) বেলা ১১টায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
উপজেলার চাকামইয়া ইউনিয়নের নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ে বেলা ১২ টায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী সুমাইয়া আক্তার রিটার্নিং কর্মকর্তা এবং ১০ম শ্রেণীর শিক্ষার্থী হান্না আক্তার প্রিজাইডিং অফিসার, দশম শ্রেণির শিক্ষার্থী হাসান এবং নবম শ্রেণির শিক্ষার্থী মাসুদ রানাকে সহ প্রিজাইডিং অফিসার এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থী রবিউল ইসলাম ও তুলি পোলিং অফিসারের দ্বায়িত্ব পালন করেন। ৬ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতি শ্রেণীতে এক জন করে পাঁচ জন শিক্ষার্থী এবং সর্বোচ্চ ভোটের ব্যাবধানে তিন জন মোট আট জন শিক্ষার্থী জয়লাভ করেন।

খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুর রহিম বলেন শুরু থেকে এ পর্যন্ত সমগ্র কার্যক্রম শিক্ষার্থীদের মাধ্যমে সম্পন্ন হয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে গনতন্ত্রের অভিজ্ঞতা সঞ্চার হয়েছে। নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আইয়ুব আলী বলেন, সরকারের এই স্টুডেন্ট কেবিনেট নির্বাচন এই সকল শিক্ষার্থীদের মধ্যে ভোট সম্পর্কে যে ধারণা প্রদান করা হয়েছে তা তাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে পারবে।
কলাপাড়া উপজেলা একাডেমিক শিক্ষা কর্মকর্তা মো.মনিরুজ্জামান বলেন, কলাপাড়া উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল কেবিনেট নির্বাচন একযোগে সম্পন্ন হচ্ছে এতে শিক্ষার্থীরা অংশগ্রহণমুলক নির্বাচন সম্পর্কে সঠিক ধারণা পাবে বলে মনে করছি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
