গতকাল সোমবার ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক রহিবুল ইসলাম এ আদেশ দেন । এ মামলায় আদালত তলব করা অপর তিন আসামি হলেন, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নাজনীন সুলতানা ও পরিচালক আব্দুল হাই খান ও উপ-মহাব্যবস্থাপক গৌরি শংকর। মামলার অভিযোগে বলা হয়, মামলার বাদী তরিকুল ইসলাম গত বছর ১০ অক্টোবর গ্রামীণ কমিউনিকেশনসে সরেজমিনে পরিদর্শনে যান।
পরিদর্শনে গিয়ে তিনি সেখানে ১০টি বিধি লঙ্ঘনের বিষয়টি দেখতে পান। এর আগেও গত বছরের ৩০ এপ্রিল কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের এক পরিদর্শক প্রতিষ্ঠানটি পরিদর্শন করে বেশকিছু ত্রুটি দেখতে পেয়ে তা সংশোধনের নির্দেশনা দেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
