এইমাত্র পাওয়া

তিতাসে আসন্ন এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হবার লক্ষে প্রস্তুতিসভা

শাহজামান শুভ :

গত বুধবার, কুমিল্লার তিতাসের গাজীপুর খান মডেল সরকারি স্কুল এন্ড কলেজ মিলনায়তনে বুধবার অনুষ্ঠিত আসন্ন এসএসসি ও দাখিল পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষে প্রস্তুতিমূলক সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, “একজন শিক্ষক সমাজের দর্পণ।

একজন শিক্ষকের আদর্শ তার ছাত্রের উপর প্রতিফলিত হয়। তাই নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করে শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে”।

আসন্ন এসএসসি ও দাখিল পরীক্ষা চলাকালীন সময় যদি কোন ব্যক্তি বিশেষ বা নেতাকর্মীরা প্রভাব খাঁটিয়ে পরীক্ষার পরিবেশ নষ্ট করতে চেষ্টা করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনকে অবহিত করেন তিতাস উপজেলা চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকার।

পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনে ভাতা সন্তোষজনক নয় মর্মে উল্লেখ করে ভাতা বাড়ানোর দাবির প্রেক্ষিতে স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী পরীক্ষা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের প্রতিদিন একশ টাকা করে তাহার নিজস্ব তহবিল থেকে দেওয়ার ঘোষণা দিলে সভায় উপস্থিত উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার তাৎক্ষণিক ৩০হাজার টাকা পরীক্ষা পরিচালনা কমিটির হাতে তুলে দেন।

উপজেলা নির্বাহী অফিসার মোসা. রাশেদা আক্তারের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া খানম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড. মো. আব্দুল মান্নান মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোসা. আনোয়ারা চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার শরিফ রফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার সানজিনা আক্তার প্রমূখ।

এতে গাজীপুর খান মডেল সরকারি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল বাতেন, তিতাস উপজেলা মাধ্যমিক শিক্ষা আইসিটি কমিটির সভাপতি মাওলানা নুরুল আমিন এবং সদস্য সচিব মো.জাকারিয়া, বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান, মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মাহফুজুল রহমান চৌধুরী, মজিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল হক, জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াসউদ্দিনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.