ইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা ও আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে। বুধবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে তা প্রকাশ করা হয়।
আগামী ১ এপ্রিল থেকে শুরু হয়ে ৪ মে পর্যন্ত চলবে ২০২০ সালের এইচএসসি পরীক্ষা। আর ৫ থেকে ১৩ মে পর্যন্ত এইচএসসির ব্যবহারিক পরীক্ষা চলবে।
ভ্যেনু কেন্দ্রগুলো মূলকেন্দ্র থেকে টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পরীক্ষা পরিচালনা করবেন এবং পরীক্ষা শেষে যাবতীয় কাগজপত্র মূলকেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দিবেন। আর ব্যবহারিক পরীক্ষা মূল কেন্দ্রে অনুষ্ঠিত হবে। জেলা সদরে ডিসি ও উপজেলা সদরে ইউএনও পরীক্ষা কেন্দ্রের তত্ত্বাবধায় কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
