নিজস্ব প্রতিবেদক।।
বৈশাখী শোভাযাত্রাকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, র্যাব ও ডিবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থেকে সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকেই চারুকলা অনুষদ ও আশপাশের এলাকায় তল্লাশি, ব্যারিকেড ও নিয়ন্ত্রিত প্রবেশের মধ্য দিয়ে উৎসবকে নিরাপদ রাখতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন পুলিশ, ডিবি, র্যাব ও সোয়াট সদস্যরা। এছাড়া সাদা পোশাকধারী গোয়েন্দা সদস্যদেরও ভিড়ের মধ্যে সতর্ক নজর রাখতে দেখা গেছে। শোভাযাত্রায় অংশ নিতে আসা শিক্ষার্থী ও দর্শনার্থীদের পরিচয়পত্র যাচাই করে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।
নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসজুড়ে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। চারুকলা অনুষদ, দোয়েল চত্বর, টিএসসি ও আশপাশের এলাকায় টহল জোরদার করা হয়েছে।
এ দিকে সকাল ৯টায় বৈশাখী শোভাযাত্রা শুরু হয়েছে। চারুকলা অনুষদের ৩ নম্বর (উত্তর) গেট থেকে যাত্রা শুরু করে শোভাযাত্রাটি শাহবাগ থানার সামনে গিয়ে ইউটার্ন নিয়ে রাজু ভাস্কর্য, দোয়েল চত্বর ও বাংলা একাডেমি ঘুরে আবার চারুকলা অনুষদে ফিরে এসে শেষ হবে।
শিক্ষাবার্তা /এ/ ১৪/০৪/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
