নিজস্ব প্রতিবেদক।।
২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে বিভিন্ন কলেজে অনলাইন বহির্ভূত ভর্তি করা শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে। এ পর্যায়ে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে।
সোমবার (১৩ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বোর্ডের আওতাধীন সংশ্লিষ্ট উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের জ্ঞাতার্থে এ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, শিক্ষার্থী, অভিভাবক এবং প্রতিষ্ঠানপ্রধানদের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে বিভিন্ন কলেজে অনলাইন বহির্ভূত ভর্তি করা শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন (ই-সিফ) সম্পন্ন করার সময় আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হলো।
শিক্ষাবার্তা /এ/ ১৪/০৪/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
