নিজস্ব প্রতিবেদক।।
পাবলিক পরীক্ষায় অনিয়ম, বিশেষ করে ডিজিটাল মাধ্যমে নকল ও প্রশ্ন ফাঁস ঠেকাতে ‘পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০’ সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে আইনের খসড়া মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে।
নতুন সংশোধনীতে প্রযুক্তিনির্ভর অপরাধকে (ডিজিটাল ডিভাইস ব্যবহার করে নকল করা অথবা প্রশ্ন ফাঁস করা) আইনের আওতায় এনে শাস্তির মাত্রা বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের নিয়োগ পরীক্ষায় অনিয়মের জন্যও এই আইনের অধীনে বিচার করার বিধান রাখা হচ্ছে। গত ২ এপ্রিল অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে প্রস্তাবিত সংশোধনীগুলো সরকারের অনুমোদন পেয়েছে। জানা গেছে, খসড়া আইনে মোট ১৯টি ধারা সংযোজন ও সংশোধনের প্রস্তাব রয়েছে, যেখানে পরীক্ষাসংক্রান্ত বিভিন্ন অপরাধের জন্য কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।
শিক্ষাবার্তা /এ/ ১৩/০৪/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
