বাংলা নববর্ষে কোনো নাশকতার শঙ্কা নেই: র‍্যাব মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক।।

বাংলা নববর্ষ-১৪৩৩ অনুষ্ঠান ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই বলে জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ। সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর রমনার বটমূলে ছায়ানটের তৈরি মঞ্চ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

র‌্যাব মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ জানান, র‌্যাবের কমান্ডো বাহিনী প্রস্তুত আছে এবং যে কোনো নাশকতার চেষ্টা নসাৎ করা হবে। গুজব রোধে সাইবার টিম কাজ করছে বলেও জানান আহসান হাবীব পলাশ।

র‌্যাব মহাপরিচালক জানান, ডগ স্কোয়াড দিয়ে পুরো এলাকাসুইপিং করা হয়েছে। ড্রোন ও সিসিটিভি দিয়ে পুরো এলাকা করা হচ্ছে মনিটরিং। ওয়াচ টাওয়ার মাধ্যমেও চলছে নজরদারি। পোশাকের বাইরে ইভটিজিং প্রতিরোধে সাদা পোশাকেও প্রস্তুত থাকবে র‌্যাব বলেও জানান তিনি।

শিক্ষাবার্তা /এ/ ১৩/০৪/২০২৬

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.