উত্তীর্ণ শিক্ষকদের রাত ১২টা পর্যন্ত সময় দিলো এনটিআরসিএ!

অনলাইন ডেস্ক :

৬০৪টি স্কুল ও মাদরাসায় ১১৯৯টি শিক্ষক পদে নিয়োগ সুপারিশের লক্ষ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসিএ। চলতি মাসের ৮ তারিখ থেকে এসব পদে আবেদন গ্রহণ শুরু হয়েছে। বুধবার মধ্যে (আজ রাত ১২টা পর্যন্ত) এসব পদে নিয়োগ সুপারিশ পেতে আবেদন করতে হবে প্রার্থীদের।

বিষয়টি নিশ্চিত করে এনটিআরসিএর চেয়ারম্যান এস এম আশফাক হুসেন আরও বলেন, বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় বাড়ানো হবে না। জানা গেছে, http://ngi.teletalk.com.bd অথবা www.ntrca.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। অনলাইনে সঠিকভাবে ফরম পূরণ করে সাবমিট করতে হবে। ছুটির দিনসহ প্রতিদিন ২৪ ঘন্টা আবেদন করতে পেরেছেন প্রার্থীরা। ফরম সাবমিটের পর প্রার্থীদের মোবাইলে এসএমএস পাঠিয়ে টাকা জমা দেয়াসহ পরবর্তী নির্দেশনা জানিয়ে দেয়া হবে। আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে ১৮০ টাকা।

২০২০ সালের ১ জানুয়ারি যাদের বয়স ৩৫ বছরের কম, তারা এসব পদে নিয়োগের আবেদন করতে পারবেন। তথ্য মতে, ১০টি বিষয়ে ১৫তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণরা এসব পদে নিয়োগের আবেদন করতে পারবে। ফুড প্রসেসিং, সিভিল কনস্ট্রাকশন, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস, জেনারেল ইলেক্ট্রনিক্স ওয়ার্কস, ড্রেস মেকিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, জেনারেল মেকানিক্স, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং এবং ওয়েল্ডিং অ্যান্ড ফ্যাব্রিকেশন বিষয়ে শিক্ষক নিয়োগ দেয়া হবে। এছাড়া সাধারণ ধারার স্কুলগুলোতেও চালু হচ্ছে বৃত্তিমূলক বা ভোকেশনাল কোর্স।

সাধারণ শিক্ষায় বৃত্তিমূলক কোর্স চালুর অংশ হিসেবে এসব শিক্ষক নিয়োগ দেয়া হবে। জনবল কাঠামো সংশোধন করে এসব পদের শিক্ষকদের এমপিওভুক্ত করা হবে।

ইতোমধ্যে এসব পদে নিয়োগে সম্মতি জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। প্রাথমিকভাবে সেসিপ প্রকল্পের আওতায় ৬০৪টি স্কুল ও মাদরাসায় ১১৯৯টি শিক্ষক পদে নিয়োগ দেয়া হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.