নিজস্ব প্রতিবেদক।।
চৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে ৫ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত।
ঢাকঢোল বাদন, লাঠি খেলা, ঘুড়ি উড়ানো ও লাটিম খেলা দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হবে।
এ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির মধ্যে থাকছে জারিগান, পটের গান, বাউল গান, পুঁথি পাঠ, কবিগান, গাজির গান, গম্ভীরা, জালালগীতি, ভাওয়াইয়া, বাউল গান, বিভিন্ন সংগঠনের সমবেত নৃত্য, বাংলাদেশ শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পী, যন্ত্রশিল্পী ও নৃত্যশিল্পীদের পরিবেশনা, তারকা শিল্পীদের পরিবেশনা ও ব্যান্ড সংগীত, ভিন্ন জাতিগোষ্ঠীর সংগীত, নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা। এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর সাংস্কৃতিক পরিবেশনা থাকবে।
শিল্পকলা একাডেমির উদ্যোগে অনুষ্ঠান সূচিতে থাকবে, রহিম বাদশা রূপবান কন্যা, পুতুলনাট্য পরিবেশনা বাছেরের বিয়ে। থাকছে অ্যাক্রোব্যাটিক প্রদর্শনী ও চলচ্চিত্র প্রদর্শনী।
অন্যদিকে, বাংলাদেশের লোকশিল্প প্রদর্শনী ও লোকশিল্প কর্মশালাও অনুষ্ঠিত হবে।
শিক্ষাবার্তা /এ/ ১০ /০৪/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
