এইমাত্র পাওয়া
On 2nd October 2013, Lao PDR became the first Asian country to begin a HPV demonstration project with GAVI support. The country also launched pneumococcal vaccine nationwide at the same time.

রোববার থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু : স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক।। 

আগামী দুই দিনের মধ্যে ২১.৯ লাখ টিকা সারা দেশে পাঠানো এবং রোববার থেকে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মো. সরদার সাখাওয়াত হোসেন।

এ ছাড়া মাঠকর্মীসহ সংশ্লিষ্ট সবার সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, ৬ মাস থেকে ১০ বছর বয়সের শিশুদের এই টিকা দেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বৃহস্পতি ও শুক্রবারের মধ্যে টিকা ও সিরিঞ্জ সংগ্রহ করে সারা দেশে পাঠিয়ে দেব। সারা দেশে টিকা কার্যক্রম ভালোভাবে সম্পন্ন করতে স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল করা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.