এইমাত্র পাওয়া

আবারও ৩ দিনের ছুটিতে সরকারি

নিজস্ব প্রতিবেদক।। 

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির রেশ কাটতে না কাটতেই আবারও টানা তিন দিনের ছুটির সুযোগ পেলেন সরকারি চাকরিজীবীরা।

২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) একদিনের সরকারি ছুটি রয়েছে। এর পরের দুই দিন অর্থাৎ শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা তিন দিন ছুটি উপভোগ করবেন কর্মকর্তা-কর্মচারীরা।

এর আগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারিভাবে মোট সাত দিনের লম্বা ছুটি ছিল। গত ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত সেই ছুটি কাটানোর পর গত মঙ্গলবার (২৪ মার্চ) থেকে অফিস-আদালতে স্বাভাবিক কর্মতৎপরতা শুরু হয়। তবে মাত্র কয়েকদিনের ব্যবধানেই আবারও এই লম্বা ছুটির সুযোগ আসায় সরকারি চাকরিজীবীদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.