এইমাত্র পাওয়া

শোলাকিয়ায় ঈদুল ফিতরের জামাতে মুসল্লিদের জন্য বিশেষ ট্রেন

নিউজ ডেস্ক।। 

ঈদুল ফিতরের জামাতে অংশ নিতে এবারও কি‌শোরগ‌ঞ্জের শোলাকিয়ায় ‘শোলা‌কিয়া স্পেশাল’ নামে দুটি বিশেষ ট্রেন চালু করা হয়েছে। বাংলা‌দেশ রেলও‌য়ে প্রতি বছর মুস‌ল্লি‌দের শোলা‌কিয়া ঈদগা‌হে যাতায়া‌তের সু‌বিধা‌র্থে এ উদ্যোগ‌টি নি‌য়ে থা‌কে।

শ‌নিবার ঈদের‌ দিন ময়মনসিংহ ও ভৈরব থেকে যাত্রা করে এই ট্রেনগুলো মুসল্লিদের কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহে দ্রুত পৌঁছানোর সুযোগ দেবে।

জানা গেছে, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ট্রেনটি ভোর পৌনে ৬টায় রওনা হয়ে সকাল সাড়ে ৮টায় কিশোরগঞ্জে পৌঁছাবে।

জামাত শেষে দুপুর ১২টায় ট্রেনটি ছেড়ে বিকেল ৩টায় ময়মনসিংহে ফিরবে। পথে শম্ভুগঞ্জ, বিসকা, গৌরিপুর, বোকাইনগর, ঈশ্বরগঞ্জ, সোহাগী, আঠারবাড়ী, নান্দাইল রোড, মুসুল্লি ও নীলগঞ্জ স্টেশনে দুই মিনিট করে থামবে।
অন্যদিকে, ভৈরব থেকে ছেড়ে আসা ট্রেনটি ভোর ৬টায় যাত্রা শুরু করে সকাল ৮টায় কিশোরগঞ্জে পৌঁছাবে। ঈদের জামাত শেষে দুপুর ১২টায় কিশোরগঞ্জ ছেড়ে দুপুর ২টায় ভৈরবে ফিরে যাবে।

পথে কালিকা প্রসাদ, ছয়সূতি, কুলিয়ারচর, বাজিতপুর, সরারচর, হালিম মকসুদপুর, মানিকখালি ও গচিহাটা স্টেশনে যাত্রাবিরতি থাকবে।
কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা এবং কিশোরগঞ্জ রেলওয়ের স্টেশন মাস্টার খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.