থানায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগের পরিকল্পনা রয়েছে: আইজিপি

নিজস্ব প্রতিবেদক।।

পুলিশের সঙ্গে জনগণের তৈরি হওয়া ‘আস্থার সংকট’ কাটাতে প্রতিটি জেলার সদর থানাকে ‘জিরো কমপ্লেইন’ থানা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, পুলিশ এমনভাবে জনগণকে সেবা দিতে চায়, যাতে পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকে।

তিনি আরও বলেন, ‘থানায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগের পরিকল্পনা রয়েছে। থানায় অভিযোগ নিয়ে গেলে প্রমাণ সাপেক্ষে যাতে তাৎক্ষণিকভাবে বিচার ব্যবস্থা করা যায়। এতে ভুক্তভোগীরা দ্রুত বিচার পাবেন।’

‎সোমবার সকালে পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেন্টারে আইজিপি প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই অভিব্যক্তির কথা জানান। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মাধ্যমে বিএনপির নেতৃত্বে সরকার গঠনের পর মো. আলী হোসেন ফকিরকে পুলিশের আইজিপি হিসেবে নিয়োগ দেয় সরকার।

‎তিনি বলেন, তদন্তের গুণগত মান বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এমনকি উগ্র মৌলবাদিদের উত্থান রোধে পুলিশের ‘সজাগ দৃষ্টি’ থাকবে।

‎চব্বিশের গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর গুলি ছোড়ার অভিযোগে পুলিশের সঙ্গে জনগণের দূরত্ব তৈরি হয়েছে বলে মনে করেন আইজিপি।

‎তিনি বলেন, ‘বিগত সময়ে পুলিশের সঙ্গে জনগণের আস্থার সংকট তৈরি হয়েছে। জনআস্থা উদ্ধারে ও উদ্ধারে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। এজন্য জেলা সদরের থানাকে জিরো কমপ্লেইন থানা হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে চাই।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.