মঞ্জুর রনি :
একসময় দেশের বিভিন্ন বেসরকারি স্কুল ও কলেজে শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া ছিল, তাতে আর্থিক লেনদেনের সুযোগ থাকত। ফলে অনেক মেধাবী লোক শিক্ষকতার চাকরির সুযোগ থেকে বঞ্চিত হতেন। পরে একটি বিধিবদ্ধ নিয়মে মেধাবীদের সুযোগ করে দেওয়ার জন্য প্রতিষ্ঠিত হয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃৃপক্ষ (NTRCA)। এখন পর্যন্ত অনুষ্ঠিত ১৫টি পরীক্ষার মাধ্যমে কোনো আর্থিক লেনদেন ও তদবির ছাড়াই চাকরি পেয়েছেন অনেক মেধাবী লোক।
NTRCA-এর মাধ্যমে আশার আলো দেখছে লাখো বেকার। কিন্তু এ প্রক্রিয়ার মধ্যেও রয়েছে অনিয়মের ছাপ। দেশসেরা বিশ্ববিদ্যালয়ে পাঁচ বছর পড়ালেখা করে প্রথম শ্রেণির ফলধারী শিক্ষার্থীও যখন নিজের পঠিত বিষয়ে অকৃতকার্য হন তখন প্রশ্ন ওঠে উত্তরপত্র মূল্যায়ন নিয়ে।
আর এতে সবচেয়ে বড় যে অস্বচ্ছতা সেটি হলো নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকে না কোন বিষয়ে কতজন শিক্ষক নেওয়া হবে। নিয়োগ বিজ্ঞপ্তিতে এসংক্রান্ত সুস্পষ্ট নির্দেশনা না থাকায় ধোঁয়াশার সৃষ্টি হচ্ছে। তাই আগামী ১৭তম নিয়োগ বিজ্ঞপ্তিতে যেন শূন্যপদের উল্লেখ করা হয়।
এ ব্যাপারে NTRCA কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করছি।
লেখক :
মঞ্জুর রনি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
