এইমাত্র পাওয়া

গ্রামীণ ব্যাংককে গালি দেওয়ায় আনিস আলমগীর গ্রেপ্তার হন : আব্দুন নূর তুষার

নিজস্ব প্রতিবেদক।।

বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও চিকিৎসক আব্দুন নূর তুষার বলেছেন, আনিস আলমগীর গ্রামীণ ব্যাংককে গালি দিয়েছে সে জন্য বিনা মামলায় ধৃত হয়ে তার নামে মামলা রজু করা হয়েছে। প্রথম যে মামলাটা করা হয়েছে, তার বিরুদ্ধে যেটা দিয়ে তাকে ধৃত করে রাখা হলো, পরে তাকে আটকে রাখতে পারবে না বলে নতুন মামলা ইস্যু করল। কেন?

সম্প্রতি একটা টক শোতে এসে তিনি এসব কথা বলেন।

আব্দুন নূর তুষার বলেন, ওনারা সম্পদের হিসাব দিয়েছেন।

উনি কারো ঋণ আদায় না করে থাকতে পারেন না, ৯৮ শতাংশ ঋণ উদ্ধার করেন। এটাই তো ওনার কৃত্বিত্ব? গরিব মানুষ সব ঋণ শোধ করে দেয়, এটা তিনি বলেছেন। আর বড়লোকেরা ঋণ শোধ করে না।
তুষার বলেন, ওনার (ড. ইউনূস) স্ত্রীর একটা ঋণ আছে।

২০২৪ ও ২০২৫-এ বলা হয়েছে ব্যক্তিগত দায় অথবা কোথাও দায়। দায় তো, এটা ঋণ। হতে পারে স্বামীর অ্যাকাউন্ট থেকে ঋণ নিয়েছে। কিন্তু ওই ঋণটা এক বছরে এক টাকাও শোধ করেনি।

গরিব মানুষের ৯৮ শতাংশ ঋণ উদ্ধার করে নিয়ে আসছে। তার ফাইলের মধ্যে কোটি টাকা থাকার পরেও, নিজের ইনকাম ৫০ লাখ টাকার বেশি হওয়ার পরেও স্ত্রীর ঋণটা যে অবস্থায় ছিল সে অবস্থাতেই আছে, ঋণ শোধ করেনি।

শিক্ষাবার্তা /এ/১৮/০২/২০২৬

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.