এইমাত্র পাওয়া

তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক।। 

দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেইসঙ্গে তার নেতৃত্বে মন্ত্রিসভার ৪৯ জন সদস্য শপথ নিয়েছেন। এই শপথের মধ্য দিয়ে প্রায় ২০ বছর পর বিএনপি’র নেতৃত্বাধীন সরকারের নতুন যাত্রা শুরু হলো। একইসঙ্গে প্রথমবারের মতো দেশ পরিচালনার দায়িত্ব কাঁধে নিলেন তারেক রহমান। প্রয়াত বাবা এবং মায়ের পর তিনি এই বিরল রেকর্ড গড়লেন।

মঙ্গলবার বিকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার উন্মুক্ত প্রাঙ্গণে এবার ব্যতিক্রমী শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সহস্রাধিক দেশি-বিদেশি অতিথি অংশ নেন। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথ পড়ান প্রেসিডেন্ট মো. শাহাবুদ্দিন। পরে তাকে তিনি গোপনীয়তার শপথবাক্য পাঠ করান। পরে মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের আলাদাভাবে শপথবাক্য পাঠ করান প্রেসিডেন্ট। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

শিক্ষাবার্তা /এ/১৭/০২/২০২৬

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.