এইমাত্র পাওয়া

নতুন সরকারের যাত্রা শুরু আজ

নিজস্ব প্রতিবেদক।। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রতিনিধিরা মঙ্গলবার সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিচ্ছেন। আজ সকাল ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন তাদের শপথবাক্য পাঠ করাবেন। পরে বিকেলে নতুন সরকারের মন্ত্রিরা শপথ নেবেন। এ জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে জাতীয় সংসদ সচিবালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ। এর মাধ্যমে ১৭ বছরের আওয়ামী লীগ সরকারের পতনের ১৮ মাস পর নতুন নির্বাচিত সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেবে।

বিএনপির চেয়ারম্যান ও সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে তারেক রহমান সরকারের নেতৃত্ব দেবেন।

সংসদ ভবনের পূর্ব ব্লকের (নিচ তলায়) শপথ কক্ষে সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তাদের পৃথক শপথ নেওয়ার কথা রয়েছে। তবে এ নিয়ে বিভিন্ন দলের অবস্থানে ভিন্নতা তৈরি হয়েছে।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ বিকেল ৪টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি শপথ গ্রহণ অনুষ্ঠানটি পরিচালনা করবেন।

শিক্ষাবার্তা /স/১৭/০২/২০২৬

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.