নিজস্ব প্রতিবেদক।।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে যাচ্ছেন। তার এই ঐতিহাসিক মুহূর্তকে সামনে রেখে আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিএনপির গুলশান কার্যালয়ে ছাত্রদল পরিবারের পক্ষ থেকে তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়।
দেশে গণতন্ত্রের পুনর্গঠন, জাতীয়তাবাদী আদর্শের সুদৃঢ় প্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা পূরণে তার নেতৃত্ব জাতিকে নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে পৌঁছে দেবে এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়। মহান আল্লাহর কাছে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল রাষ্ট্রনায়কত্ব কামনা করা হয়েছে।
শিক্ষাবার্তা /এ/১৬/০২/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
