নিজস্ব প্রতিবেদক।।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যরা আজ মঙ্গলবার বিকেলে শপথ গ্রহণ করবেন। এই অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণের জন্য বিচারিক কার্যক্রম (উভয় বিভাগ) বেলা সোয়া একটা পর্যন্ত চলবে।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর গতকাল সোমবার সই করা এক বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তির ভাষ্য, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল চারটায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান। অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণের জন্য বিচারিক কার্যক্রম (উভয় বিভাগ) বেলা সোয়া একটা পর্যন্ত চলবে।
ঐতিহ্যগতভাবে নতুন মন্ত্রিসভার শপথের আনুষ্ঠানিকতা হতো বঙ্গভবনের দরবার হলে। এবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যা দেশের ইতিহাসে ব্যতিক্রম ও প্রতীকী ঘটনা হিসেবে দেখা যাচ্ছে। মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
শিক্ষাবার্তা /এ/১৭/০২/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
