এইমাত্র পাওয়া

‘প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড’ পেল ঢাবির দুই শিক্ষার্থী

অনলাইন ডেস্ক :
স্কাউটিংয়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থী পেয়েছেন ‘প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড’। সোমবার (২০ জানুয়ারি) গাজীপুরের মৌচাকে অনুষ্ঠিত নবম জাতীয় ক্যাম্পুরীর উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও বাংলাদেশের চিফ স্কাউট মো. আবদুল হামিদ এ পদক দেন।
পদকপ্রাপ্তরা হলেন- কাজী জুবায়ের হোসেন ও মো. জাহিদুল ইসলাম। এটি রোভার স্কাউটিংয়ের শীর্ষ পুরস্কার।

কাজী জুবায়ের হোসেন ফলিত পরিসংখ্যান এবং মো. জাহিদুল ইসলাম ফারসি ও ভাষা সাহিত্য বিভাগের যথাক্রমে ২০১৩-১৪ ও ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তারা উভয়ে ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভারমেট এবং মেট কাউন্সিল-২০১৭ এর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখায় ২০১৭ সালে অর্জন করেন বাংলাদেশ স্কাউটসের রোভারদের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার ‘সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড’।

বৃক্ষরোপণ ও পরিচর্যা, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, ক্যাম্পাসে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানসহ সমাজ উন্নয়নমূলক বিভিন্ন কাজে আত্মনিবেদনের স্বীকৃতিস্বরুপ অর্জন করেন ‘ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ (২০১৮)।

বর্তমানে তারা লেখাপড়ার পাশাপাশি বাংলাদেশ স্কাউটসের বিভিন্ন টার্স্কফোর্সের সদস্য হিসেবে কাজ করছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.