নিজস্ব প্রতিবেদক।।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অষ্টম নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ‘প্রতিষ্ঠান প্রধান’ ও ‘সহকারী প্রধান’ পদে মোট ১৩ হাজার ৫৫৯ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
এনটিআরসিএ সূত্র জানায়, গত ২৯ জানুয়ারি অষ্টম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর ধারাবাহিকতায় মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। এ নিয়োগ কার্যক্রম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে সম্পন্ন হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আবেদনকারীদের ক্ষেত্রে তিন অধিদপ্তর কর্তৃক সর্বশেষ জারি করা জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহী প্রার্থীদের এনটিআরসিএর নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।
এনটিআরসিএ জানিয়েছে, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২০ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশনা এনটিআরসিএর অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
