নিজস্ব প্রতিবেদক :
সরস্বতী পূজার কথা বিবেচনায় এনে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের ভোট পেছানোয় ৩০ জানুয়ারির পরিবর্তে ১ ফেব্রুয়ারি ঢাকায় সাধারণ ছুটি ঘোষণার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১৯ জানুয়ারি) রাতে ইসির উপসচিব মো. আতিয়ার স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে পাঠানো হয়েছে। এতে বলা হয়ে, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সাধারণ নির্বাচন ৩০ জানুয়ারির পরিবর্তে ১ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে।
নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন অর্থাৎ আগামী ১ ফেব্রুয়ারি (শনিবার) ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন।
উল্লেখ্য যে শনিবার সাপ্তাহিক সরকারি ছুটি হিসেবে লিপিবদ্ধ থাকলেও স্বাস্থ্যসেবা ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ যে সকল অফিস/প্রতিষ্ঠান/সংস্থা ওইদিন কর্মদিবস হিসেবে গণ্য হয় সে সকল অফিস/সংস্থা/প্রতিষ্ঠানেও সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন হবে।
এজন্য নির্বাচনী সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছে নির্বাচন কশিমন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
