বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিষয়ের কোড অন্তর্ভূক্তির দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। রোববার দুপুর ১২টায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে একটি র্যালি বের হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিনেট ভবনের সামনে এসে মানবন্ধনে মিলিত হয়।
এ কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। মাস্টার্সের শিক্ষার্থী সোহাগের সঞ্চালনায় মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, গত ৪০তম বিসিএস পরীক্ষার সার্কুলারে আমাদের বিষয় কোড আসার কথা থাকলেও তা আসেনি। বিভিন্ন চাকরির ভাইভা বোর্ডে বিষয়ের নাম বললে তারা বুঝতে পারে না এটি বিজ্ঞান নাকি কলা অনুষদের বিষয়। তারা বলেন, কোড আসার ব্যাপারে শিক্ষকরা আমাদের আশ্বস্ত করলেও কোড আসেনি। তাই আমরা বাধ্য হয়ে আজ রাস্তায় দাঁড়িয়েছি। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো জনসংখ্যা বৃদ্ধি। আর এই সমস্যা নিয়ে যে বিভাগ কাজ করে তাদের পরিচয়ের জন্য কোন কোড নেই। এটি অত্যন্ত কষ্টের ব্যাপার। তাই আমরা অতি দ্রুত এ সমস্যার সমাধান চাই।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
