এইমাত্র পাওয়া

‘গণতান্ত্রিক মূল্যবোধ ছাড়া সুষ্ঠু নির্বাচন অসম্ভব

নিজস্ব প্রতিবেদক।।

‘গণতান্ত্রিক মূল্যবোধ ছাড়া সুষ্ঠু নির্বাচন অসম্ভব’
গণতান্ত্রিক মূল্যবোধ ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ কেবল কাগজেই থেকে যাবে। আমরা যদি গণতান্ত্রিক আচরণ না করি, তাহলে নির্বাচন যতই হোক না কেন, তা সুষ্ঠু হবে না।

গতকাল শনিবার রংপুরের আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে আয়োজিত ‘গণ-অভ্যুত্থান-পরবর্তী আকাঙ্ক্ষা, সংস্কার ও নির্বাচনী ইশতেহার’ শীর্ষক বিভাগীয় কর্মশালায় বদিউল আলম এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘ধরুন গণভোটে ‘হ্যাঁ’ উত্তর এলো এবং সংস্কারগুলো সংবিধানে অন্তর্ভুক্তও হলো, তার পরও আমরা পুরোপুরি স্বৈরতন্ত্র থেকে মুক্ত হব, এই নিশ্চয়তা নেই।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.