নিজস্ব প্রতিবেদক।।
লোকসান হওয়ায় অবলুপ্ত ৫ ব্যাংকের আমানতকারীরা ২০২৪-২৫ সালের মুনাফা পাবেন না। তবে আগামী দুই বছরের মধ্যে আমানতকারীরা তাদের টাকা ফেরত পাবেন বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
বৃহস্পতিবার ৫ ব্যাংকের বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ব্যাংকগুলোর অডিট নিয়ে গভর্নর বলেন, যারা ৫ ব্যাংকের ভুয়া অডিট করেছেন তাদের চিহ্নিত করা হয়েছে।
শাস্তি চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে। ৫ ব্যাংকের ফরেনসিক অডিট শেষ হতে আরও তিন মাস প্রয়োজন। যারা লুটপাট করেছে সেগুলো আরেও পরিষ্কার হবে ও আইনের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, ব্যাংকের বোর্ডের বিষয়ে ব্যাপক পরিবর্তন আসছে, কেউ খুশি না হতে পারে।
তবে গুণগত সংখ্যাগত পরিবর্তন চেয়ে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
