শাজাহানপুরে পঞ্চমবারের মতো শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক  আতিকুর

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার-এর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উদযাপন উপলক্ষে গত ৪ জানুয়ারি ২০২৬ খ্রিঃ থেকে প্রতিষ্ঠান পর্যায়ে কার্যক্রম শুরু হয়। এরই ধারাবাহিকতায় যাচাই-বাছাই শেষে ৮ জানুয়ারি ২০২৬ খ্রিঃ শাজাহানপুর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন সম্পন্ন হয়।

এবার জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ এ শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কারিগরি) ক্যাটাগরিতে পঞ্চমবারের মতো নির্বাচিত হয়েছেন ফুলকোট নবোদয় কারিগরি উচ্চ বিদ্যালয়ের ট্রেড ইনস্ট্রাক্টর, ICT4E অ্যাম্বাসেডর ও a2i-এর সেরা কনটেন্ট নির্মাতা মোঃ আতিকুর রহমান।

তিনি জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কারিগরি) ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন। তার পেশাগত দক্ষতা, শিক্ষাদান পদ্ধতি, উদ্ভাবনী কার্যক্রম এবং শিক্ষার্থীদের ফলপ্রসূ অংশগ্রহণ বিবেচনায় নিয়ে উপজেলা পর্যায়ের বাছাই কমিটি তাকে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত করে।

উল্লেখ্য, মোঃ আতিকুর রহমান এর আগেও ২০১৯, ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কারিগরি) নির্বাচিত হয়েছেন। এছাড়াও তিনি বিশ্ব শিক্ষক দিবস–২০২৫ উপলক্ষে বগুড়া জেলা পর্যায়ে ‘গুণী শিক্ষক’ হিসেবে সম্মাননা লাভ করেন।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মোঃ আতিকুর রহমান বলেন, “কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করলেই দেশের টেকসই উন্নয়ন সম্ভব। কারিগরি শিক্ষা কর্মসংস্থান সৃষ্টি করে এবং বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করে, যার ফলে অর্থনৈতিক স্বনির্ভরতা আসে। পিছিয়ে পড়া শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তুললে তারা দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অবস্থান তৈরি করতে পারবে।”

তার এই ধারাবাহিক সাফল্যে শিক্ষক সমাজ, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগী মহল তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। অনেকেই মনে করছেন, মোঃ আতিকুর রহমানের মতো নিবেদিতপ্রাণ শিক্ষকরা কারিগরি শিক্ষাকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.