নিউজ ডেস্ক।।
জাতীয় নির্বাচনের তফসিলের পর প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে আগের মতো সরগরম অবস্থা নেই। নিয়মিত কাজেও কিছুটা স্থবিরতা লক্ষ্য করা গেছে। তফসিলের পর রদবদল বন্ধ থাকায় বিভিন্ন মন্ত্রণালয়ে দর্শনার্থী বা তদবির নিয়ে কোনো ভিড় নেই। আবার নিয়মিত কাজের বাইরে বাড়তি চাপ না থাকায় কর্মকর্তা-কর্মচারীরাও কাজের চেয়ে নির্বাচনের খোঁজ বেশি রাখছেন।
নির্বাচিত সরকারের অপেক্ষায় আছেন তারা। কর্মকর্তারা বলছেন, সচিবালয় এখন ‘প্রাণহীন’। সবাই নির্বাচনের কাজে ব্যস্ত। রাজনৈতিক নেতা-কর্মীরা নির্বাচনি কাজে ব্যস্ত থাকায় প্রশাসন পাড়ায় ভিড় কমেছে।
২০২৪ সালে গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরও কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন মানুষের সরব উপস্থিতি আর অতিরিক্ত গাড়ির চাপে সচিবালয়ের ভিতরেও যানজট লেগে থাকত। ডাক্তার, পুলিশ, শিক্ষা ক্যাডার, কৃষি ক্যাডারসহ অন্যান্য কর্মকর্তাদের রদবদলের তদবির নিয়ে ভিড় লেগে থাকত সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে। অথচ তফসিলের পর গত মাস থেকেই দেখা যায় সচিবালয়ের নিত্যকাজে ভাটা পরার দৃশ্য। বর্তমানে সে দৃশ্য আর নেই।
কর্মচারীরা চুপচাপ অফিস করছেন আর রাজনৈতিক খোঁজ রাখছেন। সচিবালয়ের বাদামতলায় একাধিক প্রশাসনিক কর্মকর্তা জানান, এই মুহূর্তে সব মন্ত্রণালয়ের কাজের গতি অনেক কম। রদবদল নেই। নির্বাচন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ছাড়া অন্যান্য মন্ত্রণালয়ে একটু ঢিলেঢালা চলছে।
শিবা/জা
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল