এইমাত্র পাওয়া

মুজিবনগরে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক রোকসানা পারভীন

মুজিবনগর (মেহেরপুর) প্রতিনিধি:
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন মোছা: রোকসানা পারভীন।

তিনি মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (জীববিজ্ঞান) হিসেবে দায়িত্ব পালন করছেন।

শিক্ষাক্ষেত্রে দক্ষতা, নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা, আধুনিক ও সৃজনশীল শিক্ষাপদ্ধতির প্রয়োগ এবং শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তাকে এ সম্মাননায় ভূষিত করা হয়।

মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী  প্রধান শিক্ষক বলেন, “মোছা: রোকসানা পারভীন একজন অত্যন্ত দক্ষ, দায়িত্বশীল ও পরিশ্রমী শিক্ষক। তিনি নিয়মিত ও আন্তরিকভাবে পাঠদান করেন এবং শিক্ষার্থীদের শেখার আগ্রহ তৈরিতে আধুনিক ও সৃজনশীল পদ্ধতি ব্যবহার করেন। তার এই সাফল্য আমাদের বিদ্যালয়ের জন্য গর্বের বিষয়। আমরা আশা করি, ভবিষ্যতেও তিনি শিক্ষাক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।”

উপজেলা পর্যায়ে গঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এর বাছাই কমিটি বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে তাকে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত করে। শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা জানান, মোছা. রোকসানা পারভীনের পাঠদান পদ্ধতি শিক্ষার্থীদের শেখার আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এ সম্মাননা প্রাপ্তিতে সন্তোষ প্রকাশ করে মোছা. রোকসানা পারভীন বলেন,“এই স্বীকৃতি আমার জন্য গর্বের। এটি আমাকে আরও দায়িত্বশীল ও উৎসাহিত করবে। আমি আমার শিক্ষার্থী, সহকর্মী এবং বিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞ।”

এ অর্জনে মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। অনেকেই আশা প্রকাশ করেছেন, এই সাফল্য মুজিবনগর উপজেলার শিক্ষা মান উন্নয়নে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.