এইমাত্র পাওয়া

ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ

নিউজ ডেস্ক।। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) রাত ১০টার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, শিক্ষার্থীরা ওয়েবসাইটে লগইন করে অথবা প্রবেশপত্রের নির্দেশনা অনুযায়ী এসএমএস এর মাধ্যমে ফলাফল জানতে পারবেন। এবারের ব্যবসায় শিক্ষা ইউনিট’র ভর্তি পরীক্ষায় ৯০ শতাংশই ফেল করেছেন।

পরিসংখ্যান অনুযায়ী, এ বছর ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০টি আসনের বিপরীতে মোট ৩৪ হাজার ৬২ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। সেই হিসেবে প্রতিটি আসনের বিপরীতে লড়াই করেছেন ৩২ জন পরীক্ষার্থী। বিপুল এই পরীক্ষার্থীর মধ্যে মাত্র ১০ শতাংশ শিক্ষার্থী ন্যূনতম পাস নম্বর অর্জন করতে সক্ষম হয়েছেন।

আরও পড়ুন
Rtv
জাবির আবাসিক হল থেকে বিদেশি মদ উদ্ধার
আসন বণ্টনের তথ্যমতে, মোট ১ হাজার ৫০টি আসনের মধ্যে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য ৯৩০টি, বিজ্ঞান শাখার জন্য ৯৫টি এবং মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য ২৫টি আসন সংরক্ষিত রয়েছে।

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও ঢাকা শহর, বাইরের চারটি বিভাগীয় শহরে এ পরীক্ষা নেওয়া হয়। ইউনিটটিতে ভর্তি পরীক্ষায় প্রতি আসনের জন্য লড়েছেন ৩২ জন। এবার ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০টি আসনের বিপরীতে ৩৪ হাজার ৬২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.