নিজস্ব প্রতিবেদক।।
আসন্ন জুনিয়র বৃত্তি পরীক্ষার অতিরিক্ত উত্তরপত্র নিয়ে নতুন নির্দেশনা দেয়া হয়েছে। বলা হয়েছে প্রয়েজন হলে সিলমোহর বানিয়ে উত্তরপত্র তৈরি করে পরীক্ষার্থীদের মাঝে সরবরাহ করা যেতে পারে।
বৃহস্পতিবার প্রকাশিত ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও জুনিয়র বৃত্তি পরীক্ষার নির্বাহী কমিটির সদস্য সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে অতিরিক্ত উত্তরপত্রের জন্য সিলমোহর বানিয়ে নেবে। আমরা আশা করছি উত্তরপত্র প্রয়োজন হবে। তাৎক্ষণিকভাবে ঢাকা থেকে তো উত্তরপত্র সরবরাহ করা সম্ভব হবে না। তাই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটা সব বোর্ডের জন্যই প্রযোজ্য।
চিঠিতে বলা হয়েছে, জুনিয়র বৃত্তি পরীক্ষা ২৮ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। এ লক্ষ্যে কেন্দ্রওয়ারি পর্যাপ্ত পরিমাণ অতিরিক্ত উত্তরপত্র ইতোমধ্যে সরবরাহ করা হয়েছে। তথাপি যদি কোনো কেন্দ্রে অতিরিক্ত উত্তরপত্রের ঘাটতি দেখা দেয়, সেক্ষেত্রে স্থানীয়ভাবে অতিরিক্ত উত্তরপত্রের কাভার পেইজের ন্যায় সিলমোহর বানিয়ে অতিরিক্ত উত্তরপত্র তৈরি করে প্রয়োজনবোধে তা পরীক্ষার্থীদের মাঝে সরবরাহ করা যেতে পারে। উল্লেখ্য, জেলার অন্তর্ভুক্ত কেন্দ্রগুলোর মধ্যে জেলা কমিটির মাধ্যমে অতিরিক্ত উত্তরপত্র সমন্বয় করার জন্য অনুরোধ করা হলো।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
