ঢাকাঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে প্রাথমিকের শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানা যায়। প্রাথমিক শিক্ষার সব অঞ্চলের বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা বা থানা শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশনকে সহযোগিতা সংক্রান্ত চিঠি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ অনুরোধ করা হলো।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/১২/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
