এইমাত্র পাওয়া

ছিনতাইকারীর কবলে পড়ে ইডেন কলেজের এক শিক্ষার্থী আ হ ত

ঢাকা: রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশন এলাকায় ছিনতাইকারীর কবলে পড়ে অর্পিতা মুখার্জি (২৪) নামে ইডেন কলেজের এক শিক্ষার্থী আহত হয়েছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগী অর্পিতা জানিয়েছেন, তিনি ইডেন কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী এবং আজিমপুরে থাকেন। সকালে মতিঝিল মেট্রোস্টেশনের নিচ দিয়ে রিকশায় যাচ্ছিলেন। এ সময় সিএনজিচালিত অটোরিকশায় থাকা ছিনতাইকারীরা তার হাতে থাকা ভ্যানিটি ব্যাগ ধরে টান দেয়। এতে রিকশা থেকে ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে নিজেই সহপাঠীদের ফোনে খবর দেন।

জানা যায়, সহপাঠীরা প্রথমে তাকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে পরে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে তার কাছ থেকে ছিনতাইকারীরা কিছু নিতে পারেনি।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, ওই শিক্ষার্থীকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

মতিঝিল থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৩/১২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading