এইমাত্র পাওয়া

চাঁদপুরে প্রাথমিকের জন্য ১২ লাখের বেশি পাঠ্যবই বরাদ্দ, বিতরণ ১ জানুয়ারি

চাঁদপুরঃ চাঁদপুরে ২০২৬ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পাঠ্যবই বিতরণের লক্ষ্যে ১২ লাখ ১৭ হাজার ২৪৭ কপি বইয়ের চাহিদা প্রাথমিক ও গণশিক্ষা বিভাগে পাঠানো হয়েছে।

চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানায়, জেলার ১ হাজার ১৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ২ লাখ ৫৮ হাজার ৩৪ জন শিক্ষার্থী পড়াশোনা করে। এছাড়া ৫৫৫টি কিন্ডারগার্টেনে রয়েছে আরও প্রায় ৭৫ হাজার শিক্ষার্থী।

২০২৬ সালের বইয়ের চাহিদা উপজেলা ভিত্তিক হিসেবে পাঠানো হয়েছে, চাঁদপুর সদরে ২ লাখ ৪২ হাজার ৭০০ কপি, হাজীগঞ্জে ১ লাখ ৫১ হাজার ৪৮২ কপি, শাহরাস্তিতে ১ লাখ ২৩ হাজার ৯০০ কপি, মতলব উত্তরে ১ লাখ ৬৭ হাজার ৪৪২ কপি, মতলব দক্ষিণে ১ লাখ ৬৯ হাজার ২৭২ কপি, ফরিদগঞ্জে ১ লাখ ৮৫ হাজার ৫২৩ কপি, হাইমচরে ৫১ হাজার ১২০ কপি ও কচুয়ায় ১ লাখ ৭৬ হাজার ৯৪০ কপি।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানিয়েছে, ডিসেম্বরের মধ্যেই সব বই জেলায় এসে পৌঁছাবে এবং উপজেলা শিক্ষা অফিসের মাধ্যমে দ্রুত বিদ্যালয়গুলোতে পাঠানো হবে। সরকারি নির্দেশনা পাওয়া গেলে সারাদেশের মতো চাঁদপুরেও ২০২৬ সালের ১ জানুয়ারি একযোগে পাঠ্যবই বিতরণ শুরু হবে।

এদিকে, ২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য নতুন বই ছাপানো, বাঁধাই ও সরবরাহে ২০১ কোটি টাকা ব্যয় অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা উপদেষ্টা কমিটি। এই প্রকল্পের আওতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের জন্য মোট ৪ কোটি ৪ লাখ ৪২ হাজার ৪৯১ কপি বই ছাপানো হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১২/১২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading