নিজস্ব প্রতিবেদক।।
সরকারি স্কুল শিক্ষক, শিক্ষার্থী ও জেলা-উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ মাধ্যমিকের কর্মকর্তাদের পিডিএস আগামী ১০ ডিসেম্বরের মধ্যে হালনাগাদ করার নির্দেশ দিয়েছে শিক্ষা অধিদপ্তর।
নির্ধারিত ওয়েবসাইটে লগইন করে সঠিক তথ্য দিয়ে পিডিএস হালনাগাদ করতে প্রতিষ্ঠান প্রধানদের বলা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে প্রকাশিত চিঠি সব আঞ্চলিক পরিচালক এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের এ নির্দেশনা দিয়ে পাঠানো হয়।
জানা গেছে, www.pds.sib.gov.bd/admin ওয়েবসাইটে লগইন করে পিডিএস হালনাগাদ করতে হবে। এক্ষেত্রে বিদ্যালয়ের পদের তথ্য অপশন থেকে স্কুলের বিষয়ভিত্তিক পদের তথ্য হালনাগাদ করা যাবে। বর্তমান কর্মস্থল, পদবী, পদোন্নতিপ্রাপ্ত পদ, প্রথম যোগদানের সময়ের পদ ও বেতন গ্রেড, বর্তমান বেতন গ্রেড, শ্রান্তি বিনোদন ছুটি, বিনা বেতনে অসাধারণ ছুটিসহ বিভিন্ন ছুটির বিবরণ, ডিজারশন, মামলা, মৃত্যুবরণ পিআরএলে গমন ইত্যাদি সঠিক তথ্য দিয়ে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে পিডিএস হালনাগাদ করতে বলা হয়েছে প্রতিষ্ঠান প্রধানদের। কোন ভুল তথ্য দিলে কতৃপক্ষ বিধি মোতাবেক ব্যবস্থা নেবে বলেও জানিয়েছে শিক্ষা অধিদপ্তর।
মাউশির চিঠিতে আরো জানানো হয়েছে, শিক্ষার্থীদের তথ্য হালনাগাদ করার জন্য http://automation.sib.gov.bd লিঙ্ক ব্যবহার করতে বলা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
