নিউজ ডেস্ক।।
৬টি ভাষা শিক্ষা কোর্স পরিচালনার জন্য অতিথি ভাষা প্রশিক্ষক নিয়োগ দিচ্ছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)। মোট পদসংখ্যা ১২৪। বিএমইটির নিয়ন্ত্রণাধীন ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (আইএমটি)/কারিগরি প্রশিক্ষণকেন্দ্র (টিটিসি)/ শিক্ষানবিশি প্রশিক্ষণ দপ্তরগুলোয় প্রশিক্ষক নিয়োগ দেওয়া হবে।
চাকরির বিবরণ
পদের নাম: অতিথি ভাষা প্রশিক্ষক
১. ভাষা প্রশিক্ষণ কোর্সের নাম: জাপানিজ
পদসংখ্যা: ৫১
আবেদনের যোগ্যতা: ন্যূনতম এইচএসসি/সমমান পাসসহ জাপানিজ ভাষাগত দক্ষতায় JLPT N3/সমমান লেভেল পাস হতে হবে। জাপানে তিন বছরের অধিক সময় অবস্থানকারীরা/স্বনামধন্য কোনো প্রতিষ্ঠানে তিন বছরের অধিক সময় জাপানিজ ভাষা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালনকারীরা অগ্রাধিকার পাবেন।
২. কোরিয়ান
পদসংখ্যা: ০১
আবেদনের যোগ্যতা: ন্যূনতম এইচএসসি/সমমান পাসসহ কোরিয়ান ভাষাগত দক্ষতা পরীক্ষায় TOPIK Level-3/সমমান পাস হতে হবে। কোরিয়ায় তিন বছরের অধিক সময় অবস্থানকারীরা/স্বনামধন্য কোনো প্রতিষ্ঠানে তিন বছরের অধিক সময় কোরিয়ান ভাষা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালনকারীরা অগ্রাধিকার পাবেন।
৩. ইংরেজি
পদসংখ্যা: ৩১
আবেদনের যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর/সমমান ডিগ্রি থাকতে হবে। ইংরেজি ভাষাভাষী দেশে তিন বছরের অধিক সময় অবস্থানকারীরা/স্বনামধন্য কোনো প্রতিষ্ঠানে তিন বছরের অধিক সময় ইংরেজি ভাষা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালনকারীরা/IELTS-এ ৬.৫ পয়েন্ট অর্জনকারী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
৪. আরবি
পদসংখ্যা: ২৬
আবেদনের যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর/সমমান ডিগ্রি থাকতে হবে। আরবি ভাষাভাষী দেশে তিন বছরের অধিক সময় অবস্থানকারীরা/স্বনামধন্য কোনো প্রতিষ্ঠানে তিন বছরের অধিক সময় আরবি ভাষা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালনকারীরা অগ্রাধিকার পাবেন।
৫. জার্মান
পদসংখ্যা: ০৭
আবেদনের যোগ্যতা: ন্যূনতম এইচএসসি/সমমান পাসসহ জার্মান ভাষাগত দক্ষতা পরীক্ষায় ন্যূনতম Level-B1 পাস থাকতে হবে। জার্মানিতে তিন বছর বা অধিক সময় কাজের/স্বনামধন্য কোন প্রতিষ্ঠানে তিন বছরের অধিক সময় জার্মান ভাষা প্রশিক্ষক হিসেবে কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবে।
৬. ইতালিয়ান
পদসংখ্যা: ০৮
আবেদনের যোগ্যতা: ন্যূনতম এইচএসসি/সমমান পাসসহ ইতালিয়ান ভাষাগত দক্ষতা পরীক্ষায় ন্যূনতম Level-A2 পাস থাকতে হবে। ইতালিতে তিন বছর বা অধিক সময় কাজের/স্বনামধন্য কোনো প্রতিষ্ঠানে তিন বছরের অধিক সময় ইতালিয়ান ভাষা প্রশিক্ষক হিসেবে কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
বয়সসীমা
২২-৪৫ বছর (অধিক অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য)।
বেতন
ঘণ্টাপ্রতি ৮০০ টাকা
আবেদনের নিয়ম
বিএমইটিয়ের ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে পূরণ করে আবেদনপত্রের স্ক্যান কপি bmettrs@gmail.com ই-মেইলে প্রেরণ করতে হবে।
আবেদনের শেষ তারিখ
৮ ডিসেম্বর ২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
