এইমাত্র পাওয়া

তারেক রহমান শিগগির দেশে ফিরবেন: সালাহউদ্দিন আহমদ

নিউজ ডেস্ক।। 

খুব শিগগির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

গতকাল সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এ কথা বলেন।

বৈঠকের আলোচ্যবিষয় নিয়ে বিএনপির এই নেতা বলেন, এটা তাঁদের নিয়মিত বৈঠক। এ বৈঠকে তাঁরা দেশের রাজনৈতিক পরিস্থিতি, সামনের নির্বাচনী কৌশল, নির্বাচনী প্রচারসহ বিভিন্ন বিষয় নিয়ে রুটিন আলোচনা করেন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপির চেয়ারপারসনের শারীরিক অবস্থার যাবতীয় সব তথ্য দলীয় নেতা এ জেড এম জাহিদ হোসেনের কাছে আছে। এ ব্যাপারে তিনি কথা বলবেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading