এইমাত্র পাওয়া

একাদশ ও দ্বাদশ শ্রেণির বাংলা ১ম পত্রের সিলেবাস নিয়ে নতুন সিদ্ধান্ত

ঢাকা: একাদশ ও দ্বাদশ শ্রেণির বাংলা প্রথম পত্রের সিলেবাস পরবর্তী শিক্ষাবর্ষের জন্য অপরিবর্তিত থাকবে। অর্থাৎ ২০২৪-২৫ শিক্ষাবর্ষে যে সিলেবাসে একাদশ ও দ্বাদশ শ্রেণির বাংলা প্রথম পত্রে পড়াশোনা হয়েছে সেটাই ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রযোজ্য হবে।

এই সিদ্ধান্তের কথা জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এ সংক্রান্ত চিঠি তিনটি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার এনসিটিবির এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ ও দ্বাদশ শ্রেণির বাংলা প্রথম পত্রের জন্য ২০২৪-২৫ শিক্ষাবর্ষ বিদ্যমান পাঠ্যসূচি প্রযোজ্য হবে। পুনরায় নির্দেশনা না দেওয়া পর্যন্ত একাদশ ও দ্বাদশ শ্রেণির বাংলা প্রথম পত্রের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিদ্যমান পাঠ্যসূচি পরবর্তী শিক্ষাবর্ষগুলোর জন্যও প্রযোজ্য হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অবহিত করতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পত্র প্রেরণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটির সুপারিশ এবং জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির অনুমোদনক্রমে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য একাদশ ও দ্বাদশ শ্রেণির বাংলা প্রথম পত্রের বারোটি গদ্য ও বারোটি পদ্য নির্বাচন করে পাঠ্যসূচি নির্ধারণ করা হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৮/১১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading