এইমাত্র পাওয়া

১০ জানুয়ারি থেকে ঢাকা চলচ্চিত্র উৎসব

নিউজ ডেস্ক।। 

আগামী ১০ জানুয়ারি ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (ডিআইএফএফ) পর্দা উঠবে। শেষ হবে ১৮ জানুয়ারি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছর আটটি বিভাগে ৯১ দেশের ২৬৭টি সিনেমা নির্বাচিত হয়েছে। বিভাগগুলো হলো এশিয়ান ফিল্ম কম্পিটিশন, রেট্রোস্পেকটিভ, ওয়াইড অ্যাঙ্গেল, বাংলাদেশ প্যানোরামা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন ফিল্ম সেশন, ওমেন ফিল্মমেকার বিভাগ, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্ম ও ওপেন টি বায়োস্কোপ।

 

ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজ, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ জাতীয় জাদুঘর অডিটরিয়ামে সিনেমাগুলোর প্রদর্শনী হবে। এর বাইরে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও প্রদর্শনী হবে।

এ বছরও থাকছে ‘ঢাকা ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ওমেন ইন সিনেমা’ শীর্ষক আয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সহযোগিতায় আগামী ১১ ও ১২ জানুয়ারি ঢাকা ক্লাবে কনফারেন্সটি হবে। বিশ্বের বিভিন্ন দেশের নারী নির্মাতা, অভিনেত্রী এবং পেশাজীবীরা এতে অংশগ্রহণ করবেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.